খেজুরিতে তৃণমূলের পার্টি অফিস দখলের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। - The News Lion

খেজুরিতে তৃণমূলের পার্টি অফিস দখলের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।




দি নিউজ লায়ন ;  পূর্ব মেদিনীপুরের খেজুরি তে তৃণমূলের পার্টি অফিস দখলের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। খেজুরি ১ নং ব্লকের বীরবন্দর পঞ্চায়েত এলাকার ৬টি  তৃণমূলের দলীয় কার্যালয়ে নিজেদের দলীয় পতাকা লাগিয়ে দখল করে নেওয়ার চেষ্টা চালানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।  প্রতিবাদে তৃণমূল কর্মী সমর্থকরা খেজুরি -বোগা রাস্তায় মিঁয়া মোড় এর কাছে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল কর্মী সমর্থকরা।


 ঘটনার খবর পেয়ে ছুটে আসে খেজুরি থানার বিশাল পুলিশ বাহিনী। খেজুরি বীরবন্দর অঞ্চলের তৃণমূল সভাপতি সেক নরসেদ আলি বলেন লোকসভা নির্বাচনের পর থেকে সিপিএমের সঙ্গে মিলে এলাকার বিজেপি কর্মীরা সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে। বিজেপি কর্মী সমর্থকরা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা চলছিল। রাতেই এলাকায় বোমাবাজি হয়।


 রাতের অন্ধকারে আমাদের ৬ টি পার্টি অফিস দখল করে  ভাঙচুর চালানোর পরিকল্পনা করে এবং বিজেপির দলীয় পতাকা লাগিয়ে দেয়। পুলিশকে বিষয়টি জানিয়েছি।বলেন উত্তেজিত কর্মীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। 


তৃণমূলের খেজুরী - ১ ব্লক সভাপতি বিমান নায়ক বলেন গত লোকসভা নির্বাচনের আগে থেকে পরিকল্পিত ভাবে সন্ত্রাসের পরিবেশ তৈরী করতে এই কান্ড ঘটায়। তৃণমূলের কো অর্ডিনেটার অখিল গিরি বলেন, অতি উৎসাহী কয়েক জন বিজেপি কর্মী পরিকল্পিত ভাবে সন্ত্রাসের পরিবেশ তৈরীর চেষ্টা করেছিলো।তবে আমাদের দলের কর্মীরা ঘটনাস্থলে যেতেই তারা পালিয়ে যায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.